শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌লে‌ঞ্জে হার‌লে এমজিসিতে নগ্ন হয়ে হাঁটবেন অ‌স্ট্রেলিয়ান ম‌্যা‌থিউ হেইডেন

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট গত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত এই ফরম্যাটে কোনো সেঞ্চুরির দেখা পাননি। তবে ইংল্যান্ডের সবচেয়ে সফলতম এই ব্যাটারের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এবারের অ্যাশেজে সেই খরা কাটবে বলে মনে করছেন ম্যাথিউ হেইডেন। সেটি না হলে নগ্ন হয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হাঁটবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট ৩৪টি টেস্ট খেলেছেন রুট। এর মধ্যে ৬৫ ইনিংসে ৪০ দশমিক ৪৬ গড়ে ডানহাতি এই ব্যাটার রান করেছেন ২ হাজার ৪২৮। ১৮টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরিও। তবে এই শতকগুলোর সবকটি এসেছে ঘরের মাঠে। -- অলআউট স্পোর্টস

অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত ১৪ টেস্টে ২৭ ইনিংসে একবারও তিন অঙ্কের দেখা পাননি বর্তমানে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। অর্ধশতকের দেখা পেয়েছেন ৯বার। সর্বোচ্চ ৮৯ রানের ইনিংসটি আসে ২০২১ সালের ডিসেম্বরে, ব্রিসবেনে।

২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত টেস্টে রুটের চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটার। ১১১ ইনিংসে তিনি করেছেন ৫ হাজার ৭২০ রান, সেঞ্চুরি ২২টি। এছাড়া আর কোনো ব্যাটার সাড়ে ৩ হাজার রানও করতে পারেননি। চলতি বছর এখন পর্যন্ত ১০ ইনিংসে ৫৭১ রান করেছেন রুট। সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনটি, ফিফটি একটি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন অ্যাশেজ সিরিজে তার ব্যাট থেকে রান উৎসব দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যে আছেন হেইডেনও।

Advertisement

শুক্রবার প্রচারিত অল ওভার বার দ্য ক্রিকেট পডকাস্টে ইংল্যান্ডের সর্বকালের সেরা অ্যাশেজ একাদশ নিয়ে আলাপকালে রুটকে ছাড়া দল সাজান অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার গ্রেগ ব্লেওয়েট।

সেখানে বিস্ময় প্রকাশ করে সাড়ের ৮ হাজারের বেশি টেস্ট রান করা হেইডেন বলেন, “ইংল্যান্ড দলে সে সবচেয়ে পরিপূর্ণ এক খেলোয়াড়। আমি বিশ্বাস করতে পারছি না তুমি জো রুটকে তোমার দলে রাখোনি। তার গড় ৪০, সর্বোচ্চ ১৮০। গ্রীষ্ম শেষে আমি তোমার সঙ্গে এই নিয়ে আলাপ করব। এই গ্রীষ্মে (অস্ট্রেলিয়ার) সে যদি সেঞ্চুরি না করতে পারে তাহলে আমি পুরো এমসিজি নগ্ন হয়ে হাঁটব।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেইডেনের এই মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অল ওভার বার দ্য ক্রিকেটের ইনস্টাগ্রাম পেইজের পোস্টে রুটকে মেনশন দিয়ে এবারের সেঞ্চুরির আহ্বান জানিয়ে কমেন্ট করেন হেইডেনের মেয়ে গ্রেইস হেইডেন।

  • সর্বশেষ