শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওমানকে ৯৩ রা‌নে হা‌রি‌য়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: স্পিনারদের নৈপুণ্যে ওমা‌নের বিরু‌দ্ধে জয় পেতে অসুবিধাও হয়নি পা‌কিস্তএনর। ৯৩ রানের বড় জয়ে এশিয়া কাপের এবারের আসর শুরু করেছে সালমান আলী আগার দল।

শুক্রবার দুবাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ হারিসের ফিফটিতে ৭ উইকেটে ১৬০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ১৬ ওভার ৪ বলে ৬৭ রানে গুটিয়ে যায় আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা ওমান। -- অলআউট স্পোর্টস

৪৩ বলের ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হারিস। পাকিস্তান বোলারদের মধ্যে ৭ উইকেট নিয়েছেন স্পিনাররা। বাকি ৩টি নিয়েছেন পেসাররা।

গ্রুপে ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত থাকায় সুপার ফোরে ওঠার দৌড়ে নেট রানরেট নিয়ে খুব একটা মাথা ঘামাতে হচ্ছে না ভারত ও পাকিস্তানকে। ওমানকে গুঁড়িয়ে ৪.৬৫০ রানরেট নিয়ে তালিকার দুই নম্বরে আছে পাকিস্তান। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে আরব আমিরাতকে বিধ্বস্ত করে শীর্ষে থাকা ভারতের রানরেট ১০.৪৮৩।

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফেরেন সাইম আইয়ুব। তবে দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহান ও হারিসের ৮৫ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় পাকিস্তান। ২৯ রান করা ফারহানের বিদায়ে এই জুটি ভাঙে।

এরপর দ্রুত সাজঘরে ফেরেন হারিস ও অধিনায়ক সালমান। ১৩তম ওভারের শেষ দুই বলে এই দুই ব্যাটারকে তুলে নেন আমির কালিম। এরপর কমে আসে রানের গতিও। তবে শেষ চার ওভারে ফখর জামান (২৩*) ও মোহাম্মদ নাওয়াজের (১৯) ক্যামিওতে পিচ বিবেচনায় বড় সংগ্রহ পায় পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় সাইমের জোড়া আঘাতে ২৪ রানের ভেতর দুই ওপেনারকে হারায় ওমান। তৃতীয় উইকেটে মোহাম্মদ নাদিমকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন হাম্মাদ মির্জা। কিন্তু পাওয়ারপ্লে শেষ হতেই ভেঙে যায় তাদের প্রতিরোধ। 

নাদিমকে (৩) ফিরিয়ে যার শুরুটা করেন সুফিয়ান মুকিম। সে সময় ওমানের সংগ্রহ ছিল ৬ ওভার ৩ বলে ৩ উইকেটে ৪১ রান। পরের ১০ রান যোগ করতে আরও ৬ উইকেট হারায় তারা। শেষ উইকেটে ১৬ রানের জুটিতে কেবল পরাজয়ের ব্যবধানটাই কেবল কমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়