শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌স্টে‌ডিয়া‌মে ইসরায়েলি জাতীয় সঙ্গীতের সময় পিঠ দেখিয়ে ইতালীয় ফুটবলার‌দের প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক : দখলদার ইসরায়েলের দলের সদস্যরা যখন জাতীয় সঙ্গীত গাইছিল তখন পেছন ফিরিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছেন ইতালির জাতীয় দলের সমর্থকেরা। এর মাধ্যমে তারা গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানিয়েছেন, তারা জানিয়ে দিয়েছেন- এমন অপরাধ গ্রহণযোগ্য নয়।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইতালির জাতীয় ফুটবল দল ইসরায়েলি দলের মুখোমুখি হয়। ম্যাচ শুরুর আনুষ্ঠানিকতায় যখন ইসরায়েলি খেলোয়াড়রা তাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করছিল, তখন ইতালীয় সমর্থকরা তাদের দিকে পিঠ ফিরিয়ে নেন এবং এভাবে গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান। --- পার্সটু‌ডে

ইরনা’র বরাত দিয়ে জানা‌নো হ‌য়ে‌ছে এ ম্যাচে দর্শক গ্যালারিতে 'থামো' লেখা ব্যানারও উঁচু করে ধরা হয়েছিল। দর্শকরা এর মাধ্যমে গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবি জানান।

এর আগে ইতালির জাতীয় দলের প্রধান কোচ জেনারো গাত্তুসো ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে বলেছিলেন,

যুদ্ধে বেসামরিক মানুষের যে কষ্ট হয়, তা আমাকে কষ্ট দেয়। আমি শান্তির মানুষ, আমি চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েল আমাদের গ্রুপে রয়েছে, তাই আমাদের তাদের বিপক্ষে খেলতে বাধ্য হতে হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়