শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হাঙ্গেরির বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো পর্তুগাল, রোনাল‌দোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই‌য়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ১টি গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছেন ৪০ বছর বয়সী রোনালদো। একই সঙ্গে একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি।

আগে থেকেই সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা এবং আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তার দখলে। এবার তিনি ভাগ বসিয়েছেন ফিফা বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলের রেকর্ডে। 

হাঙ্গেরির বিপক্ষে রোনালদো খেলেছেন ক্যারিয়ারের ৪৯তম ফিফা বিশ্বকাপ বাছাই। সব মিলিয়ে গোল করেছেন ৩৯টি। ৪৭ ম্যাচে ৩৯ গোল করে আগে রেকর্ডটির একক মালিক ছিলেন গুয়াতেমালার কার্লোস রুইজ।

রুইজকে স্পর্শ করার অনেক আগেই অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের ৭২ ম্যাচে আর্জেন্টাইন তারকার গোলসংখ্যা ৩৬। মেসির সঙ্গে এ ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আছে রোনালদোর সামনে। কারণ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার আর একটি ম্যাচ থাকলেও সেখানে খেলবেন না ৩৮ বছর বয়সী মেসি। পরের বাছাইয়ের আগে তো তিনি অবসরেই চলে যাবেন। অন্যদিকে আরও চারটি ম্যাচ পাচ্ছেন রোনালাদো।

এদিকে হাঙ্গেরির বিপক্ষে দলকে জেতাতে রোনালদো ছাড়াও গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রেখেছেন বার্নার্দো সিলভা ও জোয়াও কানসেলো। ২১তম মিনিটে বার্নাবাস ভার্গার গোলে পিছিয়ে পড়ার পর দলকে ৩৬তম মিনিটে সমতায় ফিরিয়েছিলেন বার্নার্দো। 

এরপর পেনাল্টি থেকে ৫৮তম মিনিটে লিড এনে দেন রোনালদো। ৮৪তম মিনিটে ভার্গার দ্বিতীয় গোলে সমতায় ফেরে হাঙ্গেরি। এক মিনিট পর পর্তুগিজদের জয়সূচক গোলটি এনে দেন কানসেলো। তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়