শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হকি বিশ্বকাপের বাছাই প‌র্বে খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : এক‌চে‌টিয়া প্রাধান‌্য বিস্তার ক‌রে খে‌লে এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাই খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম ও রোমান সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতের রাজগিরে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের ১০ মিনিটেই লিড এনে দেয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। এরপর জোড়া গোলে ব্যবধান ৪-০ করে ফেলেন রোমান সরকার।

দলের হয়ে শেষ গোলটি করেন তৈয়ব আলী। এই জয়ে এশিয়া কাপে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে এখন বাংলাদেশ।

যেখানে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতে পারলেই মিলবে বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ। হারলেও থাকবে সুযোগ। 

তখন পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে ৩ ম্যাচের সিরিজ। সেখানে জয়ী হলে বিশ্বকাপ বাছাইয়ের টিকিট পাবে বাংলা‌দেশ।

  • সর্বশেষ