শিরোনাম
◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মিনহাজুল আ‌বে‌দিন নান্নু ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে বিসিবি নির্বাচনের লড়াই। একে একে প্রার্থীরা নির্বাচনের ঘোষণা দিচ্ছেন। কদিন আগেই এক সাক্ষাৎকারে বিসিবি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানিয়েছেন তামিম ইকবাল। আর গতকাল বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।

বিসিবির পরিচালক পদে এবার লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন সাবেক অধিনায়কের কোটায় নির্বাচন করবেন তিনি। মূলত বিসিবি নির্বাচনে 'সি' ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন। সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু। -- ক্রিক‌ফ্রেঞ্জি

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'এটা চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে, সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে। তারপরও চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব।'

দীর্ঘদিন ধরেই বিসিবির সঙ্গে যুক্ত নান্নু। নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে কর্মরত আছেন সাবেক এই ক্রিকেটার। তিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান। পরিচালক হয়ে দেশের ক্রিকেটের সঙ্গে আরও সম্পৃক্ত হতে চান তিনি।

নান্নু বলেছেন, 'আমি অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।

সাধারণত তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।

  • সর্বশেষ