শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেপালে যাচ্ছে বাংলাদেশ, জাতীয় দল ঘোষণা,  নেই হামজা

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারকে ছাড়াই ম্যাচ দুটির দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার সকালে ২৩ সদস্যের ঘোষণা করা দলে হামজা ছাড়াও নেই কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার শমিত সোম।

advertisement

এর আগে হামজাকে নিয়েই নেপালের বিপক্ষে ম্যাচ দুটির প্রাথমিক দল দিয়েছিল বাংলাদেশ। তবে তখনও এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত ছিল না। তাকে পেতে সে সময় থেকে লেস্টারের সঙ্গে আলোচনা করে আসছিল বাফুফে।

এরপর গত শুক্রবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে লেস্টার সিটির ম্যাচে চোট পান হামজা। বার্মিংহামের বিপক্ষে ২–০ গোলে জয়ের সে ম্যাচে পায়ে চোটের কারণে ৭২ মিনিটে মাঠ ছাড়েন তিনি। সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে এবার মাঠে নামা হচ্ছে না ২৭ বছর বয়সী এই ফুটবলারের।

advertisement

অন্যদিকে ক্লাবের ব্যস্ততার কারণে নেপাল সফরে নেই গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া শমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগে তিনি ক্যাভালরি এফসিতে খেলেন।

গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান বাছাইপর্বের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসান। তারা আছেন অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের দলে।‎

advertisement

‎কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ফিফা র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে হাভিয়ের কাবরেরার দলের অবস্থান ১৮৪, নেপাল আছে ১৭৬ নম্বরে।

এই ম্যাচ দুটির পর অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ে।

নেপালের বিপক্ষে ‎বাংলাদেশ দল:

‎‎গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।

‎মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।

ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।

  • সর্বশেষ