শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট ক্রিকেটের চে‌য়ে প‌রিবা‌রের পেট চালানো জরুরি: আ‌ন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক :  টেস্ট ক্রিকেট নিয়ে একেক জনের ভাবনা একেক রকম। কেউ কেউ টেস্টকে বাকি ফরম্যাটের চেয়ে এগিয়ে রাখতে পছন্দ করেন। সম্প্রতি টেস্টকে আইপিএলের চাইতে পাঁচ স্তর উচুতে দেখেন। তবে আন্দ্রে রাসেলের ভাবনা ভিন্ন। তার কাছে টেস্ট ক্রিকেটের চাইতে পরিবারের পেট চালানো আগে। -- ডেই‌লি ক্রিকেট     

সম্প্রতি 'গার্ডিয়ান'কে দেওয়া এক সাক্ষাৎকারে রাসেল বলেন, 'আপনি যদি ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশ থেকে আসেন, যেখানে টেস্ট খেলোয়াড়দের যত্ন নেয়া হয়, তাহলে সেটা ওয়েস্ট ইন্ডিজের বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা।'

টেস্ট খেলুড়ে বাকি দেশগুলোর চাইতে ওয়েস্ট ইন্ডিজের সংস্কৃতি ভিন্ন। সেই বাস্তবতা তুলে ধরেছেন রাসেল। তিনি বলেন, 'এই খেলোয়াড়েরা (ভারত-অস্ট্রেলিয়ার) টেস্ট ক্রিকেট খেলতে মোটা অঙ্কের কেন্দ্রীয় চুক্তি পায়, বড় মঞ্চে খেলার সুযোগ পায়। হ্যাঁ, তারাও খেলতেই চায়। আর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়? আপনি হয়তো ৫০ বা ১০০টা টেস্ট খেলবেন, কিন্তু অবসরের পর দেখবেন, দেখানোর মতো বিশেষ কিছু নেই।'

রাসেল আরও যোগ করেন, 'বেঁচে থাকার জন্য উপার্জনটা মুখ্য, অবশ্যই আপনি চাইবেন এমন একটা জীবন, যেখানে স্বাচ্ছন্দ্যে বাঁচা যায় এবং পরিবারকে ভালোভাবে দেখাশোনা করা যায়।'

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয়েছিল রাসেলের। সেটাই তার একমাত্র টেস্ট। এরপর আর কখনো ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাদা পোশাকে মাঠে নামার সুযোগ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়