শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক ; পেহেলগাম হত্যাকান্ডের জেরে পাকিস্তানে হামলা শুরু করেছে ভারত। গত দুই দিনে ভারতের হামলায় নিহত হয়েছেন বেশ কিছু বেসামরিক নাগরিক। এর প্রতিক্রিয়ায় পাল্ট জবাব দিচ্ছে পাকিস্তান। এবার জানা গেল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়েছে। যার কারণে অনিশ্চিত পিএসএলের ম্যাচ।  -- ডেই‌লি ক্রিকেট

পাকিস্তানের সামা টিভির খবর, নজরদারির উদ্দেশ্যে ড্রোনটি ব্যবহার করছিল ভারত। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ হামলার প্রতিক্রিয়ায় বলেন, 'রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা মারে। অথচ স্টেডিয়ামটি পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচগুলি আয়োজন করছে। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা একসঙ্গে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।'

এদিকে রাওয়ালপিন্ডিতে চলছে পিএসএলের ম্যাচ, যা চলবে ১০ মে পর্যন্ত।  কিন্তু ভারতের হামলার ঘটনার জেরে আজ বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ২০২৫ ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়