শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ১২:০৫ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই, ব্রজিলের বিরুদ্ধে মেসিকে ছাড়াই  দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছে সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশন। তবে ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। ঠিক কী ইনজুরিতে পড়েছেন ইন্টার মায়ামির এই তারকা, সে সম্পর্কে জানা যায়নি। 

মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরো ৬ ফুটবলার মূল স্কোয়াডে নেই। এই তালিকায় আছেন গঞ্জালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি এবং পাওলো দিবালা।  

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। পরের ম্যাচে ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচটি।

আর্জেন্টিনা স্কোয়াড- গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিটেজ। ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লিওনর্দো বলের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস ওতামেন্ডি, ফ্যাকুন্ডো মদিনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।  

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোন।

ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিংগুয়েজ, দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়