শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পিএসএলের ক্রিকেটার কেড়ে নিলো আইপিএল, পিসিবির আইনি নোটিশ 

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দুটি প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সংঘাত শুরু হয়েছে। দুটো খেলাই কাছাকাছি সময়ে শুরু হবে। যে কারণে পিসিএলের দল ছেড়ে আইপিএলে খেলতে আসায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)।

ড্রাফট থেকে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশকে। তাকে ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছিল। কিন্তু আইপিএলের আগমুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার লিজার্ড উইলিয়ামস চোট পেয়েছেন। তিনিও দক্ষিণ আফ্রিকার পেসার। তারপরই মুম্বাই জানিয়েছে, উইলিয়ামসের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে বশকে। সূত্র, ঢাকাপোস্ট

এই ঘটনা ভালোভাবে নেয়নি পাকিস্তান। তারা বশের এজেন্টের মাধ্যমে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। কীভাবে একটি দলে থাকতে থাকতে তাদের না জানিয়ে আর একটি দলে বশ যোগ দিলেন, সেই প্রশ্ন তোলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বশ জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও অভিযোগ করেছে পাকিস্তান। অন্য বোর্ডের লিগে যুক্ত এক ক্রিকেটারকে কীভাবে তারা সই করাল, সেই প্রশ্ন তুলেছে তারা। বশ বা ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এই বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি।

২০০৮ সাল থেকে যাত্রা শুরু হয় আইপিএলের। পাকিস্তান সুপার লিগ শুরু হয়েছে ২০১৬ সাল থেকে। প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তান সুপার লিগ হয়। মার্চের শেষ দিকে শুরু হয় আইপিএল। ফলে সংঘাতের জায়গা থাকে না। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সুপার লিগ হবে এপ্রিল-মে মাসে। মার্চ থেকে মে মাস পর্যন্ত চলবে আইপিএলও। অর্থাৎ, দু’টি প্রতিযোগিতা একই সময়ে হবে।

  • সর্বশেষ