শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:০২ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

বগুড়ায় ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের জন্য শাসন করায় সপ্তম শ্রেণির ছাত্রের লাঠিপেটায় আবু রায়হান নামে এক শিক্ষক আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকালে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই ছাত্রকে বাধ্যতামূলক টিসি দেওয়া হয়েছে।

এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা হামলাকারীর শাস্তির দাবিতে প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করেছেন।

অধ্যক্ষ মুস্তাফিজার রহমান জানান, ক্লাসে অমনোযোগীসহ নানা কারণে অভিভাবকদের ডেকে আনতে বলায় ছাত্র ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়। হামলার শিকার শিক্ষক হামলাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ‘খ’ শাখার ওই ছাত্র ক্লাসে খুব অমনযোগী। ক্লাসে অন্যদের মারধরসহ শৃঙ্খলা ভঙ্গ করে থাকে। সোমবার শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক আবু রায়হান ওই ছাত্রকে ডেকে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষের কাছে নিয়ে যান। এরপর বাবা-মাকে ডেকে তাকে টিসি দিতে বলেন। এতে ওই ছাত্র ক্ষিপ্ত হয়।

Advertisement

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর শিক্ষক আবু রায়হান মোটরসাইকেল নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হন। এর আগেই স্কুলের পশ্চিম পাশে রাস্তায় ওই ছাত্র অবস্থান নেয়। সে শিক্ষককে ডাক দেওয়ার পর গাছের ডাল দিয়ে ঘাড় ও চোয়ালে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। শিক্ষকের চোয়ালে আটটি সেলাই দিতে হয়েছে। চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে রয়েছেন।

এদিকে শরীর চর্চা শিক্ষক আবু রায়হানকে মারধর করার পর লাঠি হাতে ছাত্রের দৌড়ে পালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হলে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ক্ষোভের সৃষ্টি হয়।

সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ছবি দিয়ে বিচার দাবি করেন। তারা মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানে এসে বিক্ষোভ প্রদর্শন ও অভিযুক্ত ছাত্রের শাস্তি দাবি করেন। অধ্যক্ষ ওই ছাত্রকে স্কুল থেকে স্থায়ী টিসি দেওয়ার ঘোষণা দেওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে যান।

অধ্যক্ষ মুস্তাফিজার রহমান জানান, প্রতিষ্ঠানে গত ২০ বছরে এমন ঘটনা ঘটেনি। অভিযুক্ত সপ্তম শ্রেণির ওই ছাত্রকে স্থায়ী টিসি দেওয়া হয়েছে। হামলার শিকার শিক্ষক হামলাকারী ছাত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ