শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বে কোটি ভক্তের সেরা ফুটবলার হলেও নিজ গৃহে পিছিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক : পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যার রয়েছে বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্ত। এই তারকা তো পিছিয়ে থাকলো একটি জায়গায়। সেটা তার নিজ গৃহে। রোনালদোপুত্র মাতেওর কাছে এমবাপ্পেই সেরা। সেই এমবাপ্পেই আবার রোনালদোর ভক্ত। নিজের সেই ভক্তকে রিয়ালের ট্রাম্পকার্ড হিসেবে দেখছেন সিআর সেভেন। তিনি মনে করেন রিয়ালে নিজের পজিশনের সঙ্গে মানিয়ে নিতে এমবাপ্পের সাহায্যের প্রয়োজন।

এমবাপ্পের প্রসঙ্গে রোনালদো বলেছেন, তার প্রতি চোখ রাখুন। সমর্থকদের তার যতœ নেয়া দরকার। তাকে সুরক্ষা করতে ক্লাবকে সাহায্য করতে হবে। সে মাদ্রিদ সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে তাতে কোনো সন্দেহ নেই। আমি এমবাপ্পেকে ভালোবাসি। সেটা শুধু তার উঠে আসার গল্পের জন্য নয়। আমার মতে সে সেরাদের একজন।

বিশ্বজুড়ে কোটি ফুটবলভক্তের কাছে সিআরসেভেনই সর্বকালের সেরা। কিন্তু নিজের ঘরেই যেন সেরা হতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ পাঁচ বছর বয়সী ছেলে মাতেওর চোখে তার বাবা নয় বরং কিলিয়ান এমবাপ্পেই সেরা ফুটবলার।

বিষয়টি নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, মাতেও এমবাপ্পেকে খুব পছন্দ করে। ও আমাকে প্রায়ই বলে বাবা, এমবাপ্পে তোমার চেয়েও ভালো? তখন আমি ওকে জবাব দেই- না, আমি ওর চেয়েও ভালো। আমি বেশি গোল করেছি।

রিয়ালে এমবাপ্পে ঠিক নিখাদ স্ট্রাইকার পজিশনে খেলেন না। কখনও উইং থেকে মুভ শুরু করেন, কখনও আবার বক্সের বাইরে থেকে। রোনালদো মনে করেন, রিয়ালে নিজের পজিশনের সঙ্গে মানিয়ে নিতে এমবাপ্পের সাহায্যের প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়