শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাপট দেখিয়ে জিতলো পুলিশ, অনেক কষ্টে ব্রাদার্স হারালো ফর্টিসকে

নিজস্ব প্রতিবেদক: ফেডারেশন কাপে ফর্টিস এফসিকে হারিয়ে দিলো ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার পথ অনেকটা পরিষ্কার করলো পুলিশ ফুটবল ক্লাব। 

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ। ম্যাচের ৪২ মিনিটে স্পট কিকে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন মো. ইমন। দ্বিতীয়ার্ধেও এক গোলের লিড ধরে মাঠ ছাড়ার কাছাকাছিই ছিল দলটি। কিন্তু ৮৪ ও ৮৬ মিনিটে দুই গোল হজম করে প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয় ওয়ান্ডারার্স।

পুলিশের হয়ে সমতা টানের মান্নাফ রাব্বি। এরপর জয়সূচক গোলটি আসে মো. এসানুর রহমানের পা থেকে। এক মাস আগে প্রিমিয়ার লিগের খেলায় এই ওয়ান্ডারার্সের বিপক্ষেই ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল মো. মাহবুবুল হক জোয়েলের পুলিশ এফসি।  

একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফর্টিসকে ১-০ গোলে হারায় ব্রাদার্স। জয়সূচক গোলটি করেন মো. কায়সার আলী রাব্বী। এর আগে গত ৭ ডিসেম্বর প্রিমিয়ার লিগের খেলায় ফর্টিসকে ১-১ গোলে রুখে দিয়েছিল ব্রাদার্স। প্রিমিয়ার লেগে এখন পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয় ব্রদার্স-ফর্টিস। ওই তিনবারের দেখায় জিততে পারেনি কেউ। তবে ফেড কাপে প্রথম দেখাতেই এগিয়ে গেল ব্রাদার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়