শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে টানা ৬ ম্যাচ হারলো চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস 

নিজস্ব প্রতিবেদক : বিপিএলে চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস যেনো হালে পানি পাচ্ছে না। টানা ৬ ম্যাচ হেরে অনেকটা খাদের কিনারে তারা। শুক্রবার (১০ জানুয়ারি) তারা দুর্দান্ত লড়াই করেও জিততে পারলো না। হার যেনো তাদের সঙ্গী হয়ে থাকলো। সবশেষটি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রান সংগ্রহ করে ঢাকা। গত ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান তামিম ফিরেছেন দ্রুত। তবে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। সিলেটের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান ডানহাতি এ ব্যাটার। ২৯ বলে ফিফটি পূর্ণ করেন এলকেডি। শেষ পর্যন্ত ৪৩ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৩ রান করে থামেন লিটন। 

একাদশে সুযোগ পেয়ে ফিফটি তুলে নিয়েছেন মুনিম শাহরিয়ার। তবে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি তিনি। ৪৭ বলে ৫২ রান করে আউট হয়েছেন মুনিম।

সাব্বির রহমান খেলেছেন ১০ বলে ২৩ রানের ক্যামিও। থিসারা পেরেরার ব্যাট থেকে এসেছে ৯ বলে ১৮ রান।
সিলেটের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রাহকিম কর্নওয়াল। একটি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব ও রিস টপলি।

রান তাড়ায় প্রথম বলেই কর্নওয়ালকে হারায় সিলেট। তবে স্বাগতিকদের খুব একটা বিপদে পড়তে দেননি জাকির হাসান। সিলেটে এদিন ঝড় তুলেছিলেন বাঁহাতি এ ব্যাটার। ২৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ৫৮ রান করে ফিরেছেন জাকির। মাঝে ৮ বলে ১৪ করে অ্যারন জোন্স ও ১১ রান করে আউট হয়েছেন জর্জ মানসি।
নাহিদুল ইসলাম বড় ইনিংস খেলতে পারেননি। তবে সিলেটকে বিপদে পড়তে দেননি জাকের আলী অনিক ও রনি তালুকদার। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। ঢাকার হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনেন তারা। ২০ বলে ৩০ রান করা রনিকে ফিরিয়ে ঢাকাকে স্বপ্ন দেখিয়েছিলেন শুভাম রাঞ্জানে। এরপর জাকেরকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন পেরেরা। তবে সিলেটকে বিপদে পড়তে দেননি আরিফুল হক। ১৫ বলে অপরাজিত ২৮ রান করে দলের জয় নিশ্চিত করেন ডানহাতি এ ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়