শিরোনাম
◈ মেসি নন, বিশ্বকাপের গোল্ডেন বল রদ্রির হাতে ◈ বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ কাজের আশ্বাস, শেষে ডান্স ক্লাব ও যৌ.ন শোষণের ফাঁদ ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে বিপিএল থেকে বিদায়  নিলেন অ্যালেক্স হেলস

স্পোর্টস ডেস্ক : সাত দলের খেলা চলমান বিপিএল। দর্শকদের সব আনন্দ বেদনা যেনো ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ ঘিরে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যকার শ্বাসরুদ্ধকর এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারায় রংপুর। ম্যাচ শেষ হতেই বরিশাল অধিনায়ক তামিম ইকবাল মেজাজ হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে সাবেক এই বাংলাদেশি অধিনায়ক কার সঙ্গে বিবাদে জড়িয়েছেন সেটি জানা যায়নি। পরে ইংল্যান্ডের তারকা ব্যাটার অ্যালেক্স হেলসের সুবাদে সেটি খোলাসা হয়েছে।

চ্যানেল২৪ জানায়, হেলস চলমান বিপিএলে রংপুরের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বরিশালের বিপক্ষে। দারুণ ফর্মে থাকা হেলস বিপিএল ছাড়ার আগমুহূর্তে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন। তামিমের সঙ্গে তর্কে জড়ানোর বিষয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সামনে মন্তব্য করেছেন তিনি। যেখানে হেলস টাইগার ক্রিকেটারের পক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার কথা উল্লেখ করে এটিকে ‘লজ্জাজনক’ বলে জানান। 

অ্যালেক্স হেলস বলেছেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বললো আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি। ২০২১ সালে আমি বিয়ার পানের জন্য (ক্রিকেটে) ২১ দিন নিষিদ্ধ হয়েছিলাম, সেই প্রসঙ্গ নিয়েও সে (তামিম) কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের ভাই নাফিস ইকবালের সামনে ওই ইস্যু নিয়ে জানতে চাওয়া হয়। এ সময় নাফিস বলেন, ‘নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল, যে কারণে সে রিয়েক্ট করেছে। তেমন গুরুতর কিছু না। ম্যাচ হারলে এরকম ইমোশন থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়