শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শেষ ওভারে ২৬ রান, সোহান তান্ডব ফরচুন বরিশালের বিরুদ্ধে রংপুরের দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আরো একবার বুঝিয়ে দিলো রংপুর রাইডার্স। ফরচুন বরিশালের নিশ্চিত জয় তারা কেড়ে নিয়ে সেটাই প্রমাণ করলো। এই জয়ের নায়ক কেবলই অধিনায়ত ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। চলমান বিপিএলে ফরচুন বরিশাল দ্বিতীয়বার হেরে গেলো রংপুর রাইডার্সের কাছে। 

দ্বিতীয়বারের দেখায় জয়ের দ্বারপ্রান্তে ছিল তামিম ইকবালের দল। কিন্তু তাদের হাত থেকে জয়টা ছিনিয়ে নেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে ২৬ রানের সমীকরণ দারুণভাবে মিলিয়েছেন রাইডার্স অধিনায়ক। টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠান সোহান। গত ম্যাচগুলোতে ব্যাট হাতে ভুগতে থাকা নাজমুল হোসেন শান্ত এদিন রানের দেখা পেয়েছেন। ৩০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেছেন তিনি। শান্তকে ফিরিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

আরেক ওপেনার তামিমও খেলেছেন দারুণ। এদিন প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত ৩৪ বলে ৪০ রান করে থেমেছেন তামিম।

শান্ত ও তামিমের এনে দেওয়া ভিত কাজে লাগিয়েছেন কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয়। দুজনেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। এদিন ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন মায়ার্স। রাব্বির বলে আউট হলেও অতির ফিল্ডার ত্রিশ গজের বাইরে থাকায় বেঁচে যান তিনি। শেষ পর্যন্ত ২৯ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন মায়ার্স। হৃদয়ের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ এদিন ঝড় তুলতে পারেননি। ৬ বলে ২০ রানের ক্যামিও খেলেছেন ফাহিম আশরাফ। আর তাতেই ১৯৭ রানের সংগ্রহ পায় বরিশাল।

রংপুরের বোলাররা এদিন বেশ খরুচে ছিলেন। তবে আকিফ জাভেদ ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এক উইকেট নিতে মোহাম্মদ সাইফউদ্দিন খরচ করেছেন ৪ ওভারে ৪২ রান। রান তাড়ায় রংপুরকে ভালো শুরু এনে দিতে পারেননি অ্যালেক্স হেলস। তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। 

আরেক ওপেনার তৌফিক খান তুষার পাওয়ারপ্লেতে বেশ ভুগেছেন। বরিশালের বোলারদের সামনে এদিন অসহায় ছিলেন ডানহাতি এ ব্যাটার। তবে সময় যত গড়িয়েছে ততই নিজেকে গুছিয়ে নিয়েছেন তুষার। ২৮ বলে ৩৮ রান এসেছে তার ব্যার থেকে।

সাইফ হাসান আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি। ১৯ বলে ২২ রান করে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। তবে রংপুরকে ম্যাচে রাখেন খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ। দুজনেই করেছেন দুর্দান্ত ব্যাটিং। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি তারা। ৩৬ বলে ৪৮ রান করে ফিরেছেন ইফতেখার। সমান রান করতে খুশদিল খেলেছেন ২৪ বল। 
শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। মায়ার্সের করা সেই ওভার থেকে ৩০ রান নিয়ে রংপুরকে জেতান সোহান। বরিশালের হয়ে ৪ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন জাহানদাদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়