শিরোনাম
◈ ফাল্গুনের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ◈ নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দরে আরও ১৪ ফ্লাইট বাতিল ◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্টার্কের বোলিং তোপে অস্ট্রেলিয়ার কাছে ১৮০ রানে গুটিয়ে গেলো ভারত

স্পোর্টস ডেস্ক: অ্যাডিলেট টেস্টের প্রথম বল, আর তাতেই উইকেটের দেখা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের। ভারতীয় তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজ ঘরে ফেরান। এখানেই শুরু,আর শেষ করেছেন নীতিশ কুমারে উইকেট তুলে নিয়ে। 

গোলাপী বলে টেস্ট প্রথম ইনিংসের স্টার্কের বোলিং তোপে দাঁড়াতে পারেনি ভারত। গুটিয়ে গিয়েছে মাত্র ১৮০ রানে। স্টার্ক একাই নিজের ঝুলিতে তুলে নিয়েছেন ৬ উইকেট। এমন জ্বলে উঠার দিনেই করলেন ক্যারিয়ারের সেরা স্পেলটা। এছাড়াও ভারতে বিপক্ষে তুলে নিলেন প্রথম ফাইফার।

দিবারাত্রি এই টেস্টে উন্মদনার কমতি ছিলো না। তবে ম্যাচে নেমেই যেন তা কিছুটা বিলীন হয়ে গেলো ম্যান ইন ব্লুদের। অ্যাডিলেড ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা। বিরতির পরে দলে ফিরলেও ওপেনিংয়ে নামা হয়নি রোহিতের। 

শেষ টেস্টে দুর্দান্ত ব্যাটিং করা জয়সওয়াল আজকে ফিরেছেন শূণ্য রানেই। ইনিংসের প্রথম বলেই। সেখান থেকে জুটি গড়ার চেষ্টা করেছেন কেএল রাহুল ও শুভমান গিল মিলে। তবে সেখানেও আঘাত স্টার্কের। রাহুল আউট হতেই কিছুক্ষণ পরেই সাজ ঘরে ফিরেছেন ভিরাট কোহলি। তারপরে যেন যাওয়া আসার মিছিলে সামিল হয়েছেন সবাই। 
অজি পেসার স্টার্কের বোলিং তোপে যেন দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। এক এক করে ৬ টি উইকেট নিজের ঝুলিয়ে তুলে নেয় বাহাতি এ পেসার। আর তাতেই ১৮০ রানে প্রথম ইনিংস থামে ভারতের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়