শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৬:০২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডের বিরুদ্ধে  সিরিজ জিতলো বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ নারী দল সিরিজ জিতলো আয়ারল্যান্ডের বিরুদ্ধে। স্বাগতিক দল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে যায়। দ্বিতীয় ম্যাচেও আইরিশদের বিপক্ষে পেলো সহজ জয়। 

মিরপুরে শনিবার (৩০ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করা আয়ারল্যান্ড ৬ উইকেটে করেছে ১৯৩ রান। এই রান ৪৩.৫ ওভারে ৫ উইকেট হাতে নিয়েই তাড়া করলো নিগার সুলতানা জ্যোতির দল। 

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ফিফটি হাঁকান ফারজানা হক পিংকি (৫০), আগের ম্যাচে ৯৩ রান করা শারমিন আক্তার সুপ্তা আজ করলেন ৪৩ রান, কাপ্তান জ্যোতির ব্যাটে এলো ৪০ রান।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশও শুরুতে হারায় ওপেনার মুর্শিদা খাতুনকে (১৪ বলে ৬)। তবে আগের ম্যাচে দারুণ এক ইনিংস খেলা শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে আরেক ওপেনার ফারজানা হক পিংকি ৮৫ রানের জুটিতে দলকে এগিয়ে দেন।

৮৯ বলে ৬ চারে ৫০ রান করে আউট হন পিংকি। আগের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা সুপ্তা এ দিন মিস করলেন ফিফটি। ৬৩ বলে ৪ চারে সাজিয়েছেন ৪৩ রানের ইনিংসটি। মাঝে সোবহানা মোস্তারি ফিরেছেন ১৬ রান করে।

১২৯ রানে ৪ উইকেটে হারালেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্না আক্তার মিলে দলকে জিতিয়েই মাঠ ছাড়ার পথে ছিলেন। কিন্তু জয় থেকে মাত্র ১২ রান দূরে গিয়ে আউট হন জ্যোতি। নামের পাশে ৩৯ বলে ৪ চার ১ ছক্কায় ৪০ রান। 

জ্যোতি  আউট হলেও ফাহিমা খাতুন ও স্বর্না আক্তার মিলে জয় নিয়েই মাঠ ছাড়েন। স্বর্না শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৯ বলে ২৯ রানে।

আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা হয়নি ভালো। ৩৫ রানেই হারায় দুই ওপেনার সারাহ ফোর্বস (৩৪ বলে ১৩) ও গ্যাবি লুইসকে (১২ বলে ২)। 

সেখান থেকে ১০১ রানের জুটিতে সফরকারীদের টেনে নেন অধিনায়ক ও কিপার ব্যাটার অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগেস্ট। ৭২ বলে ৩৭ রান করা ওরলাকে রান আউট করে জুটি ভাঙে বাংলাদেশ।

১ রানের ব্যবধানেই অবশ্য ফিরেছেন ফিফটি তুলে নেওয়া হান্টারও। ৮৮ বলে ৮ চারে ৬৮ রানের ইনিংসটি সাজান স্বর্না আক্তারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে।

মিডল অর্ডারে লরা ডিলানি ৫০ বলে করেছেন ৩৩ রান। শেষদিকে উনা রেইমন্ড ১৮ বলে অপরাজিত ২১ রান করলেও দলীয় সংগ্রহ পেরোয়নি ২০০। যেখানে কৃতিত্ব বাংলাদেশের বোলারদেরই।

টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুলতানা খাতুন। নাহিদা আক্তার ও স্বর্না আক্তারের উইকেট একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়