শিরোনাম
◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১১:০৯ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ১৭ বছরের লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক: লামিনে ইয়ামাল নাম লেখালেন ইতিহাসের পাতায়। ১৭ বছর বয়সেই ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়লেন বার্সেলোনা এবং স্পেনের এই তরুণ ফুটবল তারকা। পুরস্কার জয়ের সময় তার বয়স হয়েছিল ১৭ বছর ৪ মাস। এত কম বয়সে এই অর্জন আর কারো হয়নি। 
ইয়ামাল তার নৈপুণ্যে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক এবং আর্দা গুলেরদের মতো প্রতিদ্বন্দ্বীদের। জুরিদের দেয়া ৫০০ পয়েন্টের মধ্যে তিনি পেয়েছেন ৪৮৮ পয়েন্ট। - চ্যানেল২৪

এই পুরস্কার দেয়া হয় ২১ বছরের কম বয়সী সেরা ফুটবল প্রতিভাকে। ইউরোপের ৫০টি শীর্ষ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভোট প্রদান করে থাকেন। ইউরোপের ৫০টি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই ভোট প্রদান করেন। উল্লেখযোগ্য সংবাদ মাধ্যমগুলো হলো- জার্মানির বিল্ড, স্পেনের মার্কা, মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

প্রত্যেক জুরি পাঁচজন খেলোয়াড়কে ভোট দেন। ১ নম্বর খেলোয়াড়ের জন্য বরাদ্ধ ১০ পয়েন্ট, ২ নম্বর খেলোয়াড়ের জন্য ৭ পয়েন্ট, ৩ নম্বর খেলোয়াড়ের জন্য ৫ পয়েন্ট, ৪ নম্বর খেলোয়াড়ের জন্য ৩ পয়েন্ট, ৫ নম্বর খেলোয়াড়ের জন্য ১ পয়েন্ট।

ইয়ামাল হলেন বার্সেলোনা এবং স্পেনের চতুর্থ খেলোয়াড়, যিনি এই পুরস্কার জিতলেন। তার আগে বার্সার হয়ে এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। স্পেনের প্রথম ‘গোল্ডেন বয়’ ছিলেন সেস ফ্যাব্রেগাস (২০০৬)।

  • সর্বশেষ