শিরোনাম
◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ◈ নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা ভাত ও খিচুড়িতে মিলছে অতিরিক্ত সিসা, শিশুদের জন্য বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা, কতটা লাভবান হবে বাংলাদেশ?

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৪:৪০ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ওমরাহ পালনে দেখা গেল সাকিব আল হাসান

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা গিয়েছিল টাইগার এই অলরাউন্ডারকে। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ছিলেন। এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

আজ (মঙ্গলবার) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক থেকে একটি লাইভ করা হয়। যেখানে দেখা যাচ্ছে জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা গেছে। ভক্তের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব।

ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে ফরম্যাটটিতে ইতি টানার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সাবেক এই অধিনায়ক। যদিও আন্দোলনের মুখে সে ইচ্ছা পূরণ হয়নি। 

এরপর সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না সাকিব। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিবের।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলাও হয়েছে। সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। 

  • সর্বশেষ