শিরোনাম
◈ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেক করছে সরকার ◈ প্রবাসী আয়ে ইতিবাচক সূচনা, জুলাইয়ের ১২ দিনে এলো ১৩২ কোটি ডলার ◈ বিপৎসীমার কাছাকাছি আরও পাঁচ পয়েন্ট, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা ◈ আর্থিক সংস্কার নিয়ে সরকারের অবস্থানে আইএমএফের পূর্ণ সমর্থন: অর্থমন্ত্রী ◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত ◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১২:০১ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ ক্রিকেটার মঈন আলীর ঠিকানা বরিশাল

স্পোর্টস ডেস্ক: বিপিএলের এবারের আসরের নবাগত দল ঢাকা ক্যাপিটালস কদিন আগেই অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল। এরপর দলটির পক্ষ থেকে জানানো হয় বিয়ের কারণে বিপিএলে আসছেন না তিনি। এরপর রংপুর রাইডার্স এই ক্রিকেটারকে দলে নেয়ার ঘোষণা দেয়। অনেকেই এটাকে বিপিএল ইতিহাসের সেরা হাইজ্যাক বলছেন।

এবার আরেকটি হাইজ্যাকের সামনে বিপিএলে। ড্রাফটের বেশ আগেই মঈন আলীকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার ফরচুন বরিশাল ঘোষণা দিয়েছে মঈন আলী বিপিএলে খেললে তাদের হয়েই খেলবেন। এই ক্রিকেটার এখনও কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি বলে দাবি বরিশালের কর্ণধার মিজানুর রহমানের।
ড্রাফট শেষে তিনি বলেছেন, মঈন আলী এখন পর্যন্ত নিশ্চিত করেনি। (চিটাগং কিংস নিশ্চিত করেছে)। সে যদি খেলে তাহলে বরিশালের হয়েই খেলবে। আপনাকে বলছি ডেভিড মিলার যদি খেলে তাহলে বরিশালে খেলবে। এটাই সত্য।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল বরিশাল। এবারও তারা শিরোপা নিতে শতভাগ আশাবাদী। ড্রাফট থেকে তাই তারা শক্তিশালী শক্তিশালী দল গড়ে সেই লক্ষ্যের কথাই জানান দিয়েছে। দলটি মাহমুদউল্লাহ রিয়াদ, পাথুম নিশাঙ্কা, রিশাদ হোসেনের মতো তারকাকে দলে নিয়েছেন। 

ফ্র্যাঞ্চাইজিটি আগেই জানিয়েছে যথারীতি এবারের বিপিএলেও তাদের নেতৃত্ব দেবেন তামিম। ড্রাফট শেষে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, 'টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। না হলে তো আমরা এত ভালো দল বানাতাম না।

রিশাদ সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। যদিও বিপিএলে তাকে খুব বেশি ম্যাচে খেলতে দেখা যায় না। বরিশাল অবশ্য তাকে নিয়মিত খেলানোর আশ্বাস দিয়েছে। দলটির কর্ণধার মিজানুর বলেছেন, ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। মালিক হিসেবে আমি চাইবো সে যেন খেলে। সে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়, আমি তাকে নিয়েছি। বসিয়ে রাখার জন্য তো নিইনি, অবশ্যই খেলানোর জন্য নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়