শিরোনাম
◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন ◈ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে হারিয়ে সাফের শিরোপা জিতলো ভারত

নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে পেরে উঠলো না বাংলাদেশের যুবারা। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারত ২-০ গোলে হারিয়ে দেয় লাল-সবুজের দেশকে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ ১-০ গোলে হেরেছিলো ভারতের বিরুদ্ধে।  

খেলার দ্বিতীয়ার্ধে ভারত গোল দু’টি করে। ৫৮ মিনিটে কর্নার থেকে ভারত প্রথম গোল করে এগিয়ে যায়। বাংলাদেশ সেমিফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল। ফাইনালেও চেষ্টা ছিল সমতা আনার। খেলায় ফেরার সুযোগও পেয়েছিল। দুই বার গোলরক্ষককে বক্সের মধ্যে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ সেমিফাইনালে ইনজুরি সময়ে সমতা এনেছিল। ফাইনালে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। তাই খানিকটা আশা ছিল বাংলাদেশের। তবে আজ ফাইনালে অবশ্য অন্য চিত্র হয়েছে। সমতা আনার পরিবর্তে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আরেকটি গোল হজম করে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ভারত ২-০ গোলের লিড নিয়ে শিরোপা নিশ্চিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়