শিরোনাম
◈ বিশ্বকা‌পের আ‌গে আফ্রিকার মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিরু‌দ্ধে প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আ‌র্জেন্টিনা ◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের মনন রেজা হারালেন ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে

স্পোর্টস ডেস্ক: দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়। ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন ১৪ বছর বয়সী এই দাবাড়ু।

শনিবার (২১ সেপ্টেম্বর) হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। দলীয়ভাবে বাংলাদেশ হারলেও ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ইদো গোর্স্টিনকে (২৫৪৩ রেটিং) হারিয়েছেন মনন। আসরে এটা তার চতুর্থ জয়। তবে ৩-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তাই চার বোর্ডের মধ্যে খেলা হয়েছে তিন বোর্ডে। মনন ছাড়া বাকি দুই প্রতিযোগী তাহসিন তাজওয়ার জিয়া ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়