শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৬ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলার জগৎ নয়, আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে।

ঘটনার বিশ্লেষনে জানা গেছে , গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের দোকান বরাদ্দের বিষয়গুলো দেখতে যান এই উপদেষ্টা। যা দেখতে গিয়ে রীতিমতো হতাশ তিনি।

ফেসবুকে দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা/বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিন গিয়ে জানতে পারলাম, দোকানগুলো ১৭০-২২০ টাকা/বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কাজ করে যাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে। আর সেই কাজ করতে গিয়েই বিভিন্ন ফেডারেশন ও মাঠগুলো পর্যবেক্ষণ করতে হচ্ছে তাকে। যা পর্যবেক্ষণ করতে গিয়েই দুর্নীতি ও লোপাট চোখে পড়ছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়