শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ১০:২৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস হলো চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ খসড়া সূচি 

স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যেই আসর সামনে রেখে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ খসড়া সূচি ফাঁস হয়েছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদন অনুসারে টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য সাত দিন বাড়তি রাখা হয়েছে।

আগামী ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি সাত দিনে নিজেদের মধ্যে প্রস্ততি ম্যাচ খেলবে টুর্নামেন্টে অংশগ্রহণ করা ৮টি দল। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ৯ মার্চ। তবে কোনো কারণে সেটি সম্ভব না হলে ফাইনালের জন্য ১০ মার্চকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তান। ওই ম্যাচে তাদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনেই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে। যেখানে তারা মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। 

চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি

ফেব্রুয়ারি ১৯,  নিউজিল্যান্ড-পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, বাংলাদেশ-ভারত

ফেব্রুয়ারি ২১, আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা

ফেব্রুয়ারি ২২, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৩, নিউজিল্যান্ড-ভারত

ফেব্রুয়ারি ২৪, পাকিস্তান-বাংলাদেশ

ফেব্রুয়ারি ২৫, আফগানিস্তান-ইংল্যান্ড

ফেব্রুয়ারী ২৬, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

ফেব্রুয়ারি ২৭, বাংলাদেশ-নিউজিল্যান্ড

ফেব্রুয়ারী ২৮, আফগানিস্তান-অস্ট্রেলিয়া

মার্চ ১, পাকিস্তান-ভারত

মার্চ ২, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড

মার্চ ৫, সেমিফাইনাল ১, এ১-বি২

মার্চ ৬ সেমিফাইনাল ২, বি১-এ২

মার্চ ৯, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল

মার্চ ১০, ফাইনাল রিজার্ভ ডে

  • সর্বশেষ