শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৯:০৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসির বিপক্ষে হালান্ডের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন আর্লিং হালান্ড। তবে শনিবার ওহিও স্টেডিয়ামে নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই নরওয়েজিয়ান। আর তাতেই কপাল পুড়েছে চেলসির। হালান্ডের হ্যাটট্রিকে ৪-২ গোলে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ম্যানসিটিট। ওহিওতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় এই দুই দলের লড়াই ৭০ হাজার দর্শক উপভোগ করেছে।

আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলার সময় হালান্ড মাংসপেশীকে আঘাত পেয়েছিলেন। এ ম্যাচে অবশ্য তা বুঝতেই দেননি। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করেন। চতুর্থ মিনিটে প্রথম গোল করার পর পরের মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। তার আগের মিনিটে অর্থাৎ ৫৫তম মিনিটে ম্যানসিটির হয়ে তৃতীয় গোল করেছিলেন অস্কার বব।

চেলসির জালে চার গোল দেওয়ার পর ম্যানসিটি আর গোল করেনি। এ সময়ে যেন তারা বিশ্রাম নিয়েছে। সুযোগ দিয়েছে চেলসিকে গোল করার। আর সে সুযোগ কাজে লাগিয়ে চেলসি দুই গোল পরিশোধ করে। ৫৯ মিনিটে রহিম স্টার্লিং প্রথম গোল করেন। ৮৯ মিনিটে নোনি মাদুয়েকা করেন দ্বিতীয় গোল।

আগামী শনিবার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানসিটি। তারপরেই তারা শুরু করবে প্রিমিয়ার লিগের মিশন। এ মিশনে তারা প্রথম ম্যাচেই মুখোমুখি হবে চেলসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়