শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০১:০৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগা

অধিনায়ক ছাড়া কেউ রেফারির সঙ্গে কথা বলবে না

স্পোর্টস ডেস্ক: রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে তাকে ঘিরে ধরে তর্কের তুফান ছোটানো ফুটবল মাঠে খুবই স্বাভাবিক দৃশ্য। ফাউলের বাঁশি হোক বা কার্ড প্রদর্শন, রেফারি সিদ্ধান্ত দিতেই চারপাশ থেকে খেলোয়াড় এসে তাঁকে ঘিরে ধরে। কখনো কখনো দলের সব খেলোয়াড়ই রেফারির দিকে ছুটে যান, রেফারিকে দেন মানসিক চাপ। এ ধরনের পরিস্থিতি নিয়ে রেফারিরা অসন্তোষ জানিয়ে আসছেন অনেক আগে থেকেই।

এবার স্প্যানিশ রেফারিদের সভায় সিদ্ধান্ত হয়েছে, লা লিগায় খেলার মধ্যে রেফারিকে ঘিরে ধরার সুযোগ দেওয়া হবে না। রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারবেন শুধু অধিনায়ক। কেউ নিয়ম না মানলে হলুদ কার্ড দেখানো হবে।

লা লিগার সিদ্ধান্তটি অবশ্য নতুন কিছু নয়। জুন–জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপেই এই নিয়মের বাস্তবায়ন করেছে উয়েফা। গত সপ্তাহে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, প্যারিস অলিম্পিকে রেফারিরা নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা শুধু অধিনায়ককেই দেবেন। তারই ধারাবাহিকতায় এবার একই নিয়ম চালু হতে যাচ্ছে ১৫ আগস্ট শুরু হতে যাওয়া লা লিগায়।

মার্কার খবরে বলা হয়, লা লিগায় রেফারির সিদ্ধান্তে নাখোশ হওয়া দলের পক্ষ থেকে শুধু অধিনায়কই রেফারিকে জিজ্ঞেস করতে পারবেন। কোনো দলের নেতৃত্বে যদি গোলরক্ষক থাকেন তাহলে তিনি রেফারির সঙ্গে কথা বলার জন্য একজনকে মনোনীত করবেন। নিয়ম লঙ্ঘন করে অন্য খেলোয়াড়েরা এসে রেফারিকে চাপে ফেলার চেষ্টা করলে হলুদ কার্ড দেখানোর সুযোগ থাকবে।

ইউরোতে এই নিয়ম চালুর আগে উয়েফার রেফারিং–বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক রবার্তো রোসেত্তি বলেছিলেন, ‘প্রতিটি ম্যাচে একজন রেফারিকে ২০০ থেকে ২৫০টি সিদ্ধান্ত নিতে হবে, মানে প্রতি ২২ সেকেন্ডে একটা। এর মধ্যে বিতর্কিত পরিস্থিতি থাকে, চাপের পরিস্থিতি থাকে। বিষয়গুলো বিশ্লেষক আর দর্শকেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে থাকেন। এখন রেফারি তাঁর একটা সিদ্ধান্ত ২২ জনকে ব্যাখ্যা করা অসম্ভব। এতে যোগাযোগের সমস্যা হয়। দেখতেও বিশ্রী লাগে। আমরা চাই, রেফারির সঙ্গে যোগাযোগ শুধু অধিনায়কই করবেন। তিনিই নিশ্চিত করবেন যাতে অন্যরা এসে ভিড় না করে।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়