শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লাইভ লয়েড সর্বোচ্চ সম্মানে ভূষিত 

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে টানা দুইবার বিশ্বকাপ জেতানো কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি (ওসিসি) পুরস্কারে ভূষিত হয়েছেন। ক্যারিবিয়ান অঞ্চলে এটিই সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার। গ্রেনাডায় কনফারেন্স অব হেডস অব গভর্নমেন্ট অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটির (কারিকম) ৪৭তম বৈঠকে লয়েডকে ওসিসি সম্মানে ভূষিত করা হয়।

প্রায় দুই দশক ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আধিপত্যেও বড় ভূমিকা লয়েডের। প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে খেলেছেন ১০০ টেস্ট। ৭৪ টেস্টে অধিনায়কত্ব করে হেরেছেন মাত্র ১২ ম্যাচ।

ওসিসি সম্মাননার দিনে উপস্থিত ছিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো। তিনি বলেন, এই পুরস্কার এমন একজন মানুষের প্রতি যোগ্য নিবেদন, যিনি শুধু ক্রিকেটেই উৎকর্ষের প্রতীক নন, এই বিশ্ব এবং ক্যারিবিয়ানদের জন্যও নেতৃত্ব ও অনুপ্রেরণার স্তম্ভ। ক্রিকেটে স্যার ক্লাইভের অবদান এবং এই খেলাটির উন্নয়নে তার নিবেদন সত্যিকার অর্থেই অতুলনীয়।’

স্যার ক্লাইভের লিগ্যাসি প্রত্যেক ওয়েস্ট ইন্ডিয়ানের মধ্যেই গভীরভাবে অনুরণিত হয়। সত্যিকারের চ্যাম্পিয়ন হওয়ার মানদণ্ড ঠিক করে দিয়েছে তার নেতৃত্বগুণ, সংকল্প ও ক্রীড়ানৈপুণ্য। কারিকমের এই স্বীকৃতি আমাদের এই অঞ্চলে এবং ক্রিকেটে তার টেকসই প্রভাবেরই স্মারক। তার সঙ্গে এই মুহূর্তটি উদ্যাপন করতে পেরে আমরা সম্মানিত। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়