শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০২:৩৯ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০০ কোটি ইউরোর বেশি আয় করে বিশ্বরেকর্ড রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে প্রথম ক্লাব হিসেবে নতুন ইতিহাসে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বছরে ১০০ কোটি ইউরোর বেশি আয় করে নজিরবিহীন রেকর্ড গড়েছে তারা। ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ১০৮ কোটি ইউরো আয়ের খবর দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

নিজেদের ওয়েবসাইটে বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে তারা জানিয়েছে, তাদের এই আয়ে খেলোয়াড় বিক্রির অর্থ হিসেবে আসেনি। গত বছরের চেয়ে তাদের এবারের আয় ২৩ কোটি ইউরো বা ২৭ শতাংশ বেশি। -বিডিনিউজ

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ী দলটি এই অর্থ বছরে কর দেওয়ার পর মোট লাভ করেছে এক কোটি ৬০ লাখ ইউরো, গত মৌসুমের চেয়ে যা ৩২ শতাংশ বেশি। 

বিভিন্ন তথ্য-উপাত্যের ভিত্তিতে গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে ৬০৭ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়ন করে ফোবর্স, সারা বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় যা একাদশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়