শিরোনাম
◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০২:৩৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ক্রিকেটার তামিম ইকবাল। 

বুধবার (১৭ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টটি করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

পোস্টে তিনি লিখেছেন, আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।

তামিম আরও লেখেন, কোনো র’ক্ত’পা’ত, কোনো মৃ’ত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সং’ঘা’ত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।

উল্লেখ্য, কোটা আন্দোলন ইস্যুতে দেশের ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক তারকা নিজেদের মন্তব্য জানান সামাজিক যোগাযোগমাধ্যমে। শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, অপু বিশ্বাস, বুবলি, পরীমনি, মেহের আফরোজ শাওন, মিষ্টি জান্নাত, রুনা খান, রওনক হাসান, নিলয় আলমগীর, মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুন, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামসহ অনেকেই জানান নিজেদের মন্তব্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়