শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন শুটার আতিক

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াঙ্গনে আরেক শূন্যতা তৈরি হলো। চলে গেলেন কিংবদন্তী শুটার আতিকুর রহমান। আজ সকালে রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতিকুর রহমান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলতে খেলতে বিদায় নিলেও শুটার আতিক প্রায় এক দশক মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। শুটিং রেঞ্জে লড়াই করা এই শুটার শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে গেলেন। 

কমনওয়েলথ গেমসের মতো আসরে স্বর্ণ জিতেছিলেন আতিকুর রহমান। যা বিশ্ব ক্রীড়াঙ্গনেই সাড়া ফেলেছিল। ১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আতিকুর রহমান ১০ মিটার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি গড়ে স্বর্ণ জেতেন। ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ। কমনওয়েলথের পাশাপাশি দক্ষিণ এশিয়ান গেমসেও স্বর্ণ জয়ের কৃতিত্ব রয়েছে আতিকের। শুটিং ছাড়ার পরও কিছুদিন শুটিংয়ের সঙ্গে ছিলেন।

শারীরিক অসুস্থতা গত কয়েক বছর একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কন্ঠনালীর ক্যান্সারে তিনি আক্রান্ত ছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা করালেও শেষ পর্যন্ত আর লড়াই করতে পারলেন না। ১৯৬৫ সালে জন্ম নেয়া কৃতি এই শুটারের জীবন থামল মাত্র ৫৯ বছর বয়সেই। কিংবদন্তী শুটারের বিদায়ে শুটিং ফেডারেশনসহ আরও অনেক ক্রীড়া সংস্থা ও ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছে। আজ বিকেল তিনটায় শুটিং ফেডারেশনে আতিকের জানাজা অনুষ্ঠিত হবে।

দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। শুটার আতিক পেয়েছেন এই পুরস্কার। স্বাধীনতা পদক ছাড়াও জাতীয় ক্রীড়া পুরস্কার, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থাসহ আরো অনেক স্বীকৃতি/পুরস্কার পেয়েছেন তিনি।

  • সর্বশেষ