শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৮:৩৬ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম পেসার হিসেবে টেস্টে ৪০ হাজার ডেলিভারি করেছেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক: লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস ম্যাচ খেলতে নামেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। এই ম্যাচে একটি রেকর্ডও গড়েছেন তিনি। প্রথম পেসার হিসেবে ৪০ হাজার ডেলিভারির মাইলফলক ছুঁয়েছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।

টেস্টে সব মিলিয়ে এই মাইলফলকে পৌঁছানো চতুর্থ বোলার অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারের চেয়ে টেস্টে বেশি বল করা বাকি তিনজনই স্পিনার। পেসার হওয়ায় অ্যান্ডারসনেরই সবচেয়ে বেশি টেস্ট খেলতে হয়েছে।

বৃহস্পতিবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের জেসন হোল্ডারকে করা ৩১তম ওভারের পঞ্চম ডেলিভারিটি ছিল সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে ডানহাতি এই পেসারের ৪০ হাজারতম বল। এই মাইলফলকে পৌঁছতে তিনি ম্যাচ খেলেছেন ১৮৮টি। এই তালিকায় তার ধারেকাছেও আর কোনো পেসার নেই।

অ্যান্ডারসনের পরে আছেন তারই সতীর্থ স্টুয়ার্ট ব্রড। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ডানহাতি এই পেসার বল করেছেন ৩৩ হাজার ৬৯৮টি। আর বর্তমানে এখনও টেস্ট ক্রিকেট খেলছেন এমন পেসারদের মধ্যে এই তালিকার ১৮ নম্বরে আছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের এই পেসার এখন পর্যন্ত বল করেছেন ২২ হাজার ৬১৪টি।-অলআউট স্পোর্টস

টেস্টে সবচেয়ে বেশি বল করা বোলারদের তালিকার সবার ওপরে আছেন মুত্তিয়া মুলারিধরন। শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার ১৩৩ ম্যাচে ৪৪ হাজার ৩৯টি বল করেন। শিকার করেন ৮০০ উইকেট। তার পরের অবস্থানে আছেন অনিল কুম্বলে। ভারতের এই স্পিনার ১৩২ ম্যাচে ৪০ হাজার ৮৫০ বলে শিকার করেন ৬১৯ উইকেট। তালিকার তিনে থাকা শেন ওয়ার্ন বল করেছেন ৪০ হাজার ৭০৫টি। ১৪৫ ম্যাচে অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই স্পিনারের শিকার দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়