শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি হারালেন যুক্তরাষ্ট্রের কোচ

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। স্বাগতিক হিসেবে তাদের প্রত্যাশা আরো একটু ভালো করার। স্বপ্ন ছিল অন্তত কোয়ার্টার ফাইনাল খেলা। কিন্তু গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। দলের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেরহাল্টার।

বুধবার যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘আমরা গ্রেগকে অনেক ধন্যবাদ জানাই তার কঠোর পরিশ্রমের জন্য। আমরা এখন অন্য কাউকে খুঁজছি যে দলকে নেতৃত্ব দিতে পারবেন।’

যুক্তরাষ্ট্র কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’ তে মাত্র তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হয়েছিল। পানামার সঙ্গেও তারা হেরেছিল যেটি গ্রেগের সমালোচনাকে আরও বাড়িয়ে দেয়। ২০২৬ বিশ্বকাপ আয়োজকের তিন স্বাগতিক দেশের মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে।

বেরহাল্টলার প্রথম ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে নিয়োগ পেয়ে যুক্তরাষ্ট্রকে গোল্ড কাপ ও কনকাকাফ ন্যাশনস লিগ জেতাতে সাহায্য করেন। পরবর্তীতে ২০২২ বিশ্বকাপের ভরাডুবিতে তাকে বিদায় করে কর্তৃপক্ষ। ২০২৩ সালের জুনে আবারও তাকে দায়িত্ব দেওয়া হয় কোচের। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে ৪৪টি জয়, ১৭টিতে হার ও ১৩টি ম্যাচ ড্র করেন গ্রেগ।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়