শিরোনাম
◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই হার ছাপিয়ে ক্রিকেট বিশ্বে তীব্র সমালোচনা চলছে শান্ত-রিয়াদদের বিপক্ষে আম্পায়ারিংয়ের ভুল সিদ্ধান্ত নিয়ে। এবার আম্পায়ারিং নিয়ে মন্তব্য করলেন টাইগার দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে ১১৩ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ ওই ম্যাচ হেরে যায় ৪ রানে। শেষ ১৮ বলে যখন ২০ রান তখন তৌহিদ হৃদয়ের এক আউটেই ম্যাচ পাল্টে যায়। অনফিল্ড আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্ততে কপাল পুড়ে বাংলাদেশের। বল লেগ স্টাম্পের উপরে ছিল। বেলসের হালকা লেগেছিল। তাতেই আম্পায়ারের সিদ্ধান্ত টিকে যায়।

এর আগে মাহমুদউল্লাহর প্যাড ছুঁয়ে বল বাউন্ডারিতে গেলেও বাই ৪ রান পায়নি বাংলাদেশ। কারণ মাহমুদউল্লাহকে আগেই আউট দিয়েছিলেন আম্পায়ার। নিয়ম অনুযায়ী বল তখন ডেড হয়ে যায়। ওই ৪ রানের ব্যবধানেই ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ।

মাঠে আম্পায়াররা বাজে সিদ্ধান্ত নিয়ে মাশরাফি নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, বাজে অ্যাম্পায়ারিং নিয়ে কোন সন্দেহ নাই তবে আমরাও পুয়োর অ্যাপ্লিকেশন করেছি। আশা ছাড়ছি না ইনশাল্লাহ সেরা আটে যাব।

সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচটি ভুলে যাওয়ার তাগিদ দিলেন মাশরাফি, দ্রুত ভুলে যেতে হবে, আমরা যাই বলি না কেন, বাংলাদেশ দলকে ভুলে যেতে হবে। এ ম্যাচ আর ফিরে আসবে না। শেষ দুটি ম্যাচ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেরা আটে যেতে হলে। অবশ্যই আজ সবচেয়ে ভালো সুযোগটা হারিয়েছি তবে যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে যতো ভাববে ততোই ক্ষতি হবে।

সামনের দুটি ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেছেন, আবারও বলছি দারুণ সুযোগ হাত ছাড়া হলো, যার ফলে আরও দুইটা প্রেশার ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যতো দ্রুত ব্রেন থেকে ডিলেট করা যায় ততোই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।

এসবি২

  • সর্বশেষ