শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সমালোচনায় শেবাগ

শামীম হাসান: সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। গত ছয় মাস ধরে তার পারফরম্যান্সের ব্যারোমিটারে পারদের উচ্চতা শুধু নিচের দিকে নামছে। ২০২৩ সালের বিশ্বকাপের শেষ দিকে ইনজুরির কারণে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে চোখের সমস্যার কারণে তার জাতীয় দলে ফেরাতে বিলম্বিত করেছিল।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবার জাতীয় দলে ফেরেন সাকিব আল হাসান। দলে ফিরেছেন কিন্তু ফেরেনি তার ফর্ম। এ সময়ে আট টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। এক ম্যাচ চার উইকেট। ছয় ম্যাচে কোনো উইকেট পাননি। বল হাতে যেমন ব্যর্থ ব্যাট হাতেও সাফল্যের দেখা পাননি। আট ম্যাচে মোট ৯৭। বিশ্বকাপের দুই ম্যাচে সাকিবের রান ১১, উইকেট শিকারের সংখ্যা শূন্য। 

এমন পরিস্থিতিতে সাকিবের সমালোচনায় মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেভাগ। তিনি বলেন, সাকিব আল হাসান দলের একজন সিনিয়র সদস্য। রান তাড়া করায় তার বড় ভূমিকা নেওয়া উচিত ছিল। যদি শুধুমাত্র অভিজ্ঞতার কারণে তাকে দলভুক্ত করা হয়ে থাকে তাহলে এটা ঠিক হয়নি। অন্তত কিছু সময় তার উইকেটে থাকা উচিত। সাকিব একজন ম্যাথু হেইডেন বা অ্যাডাম গিলক্রিস্ট নন। সে বাংলাদেশের খেলোয়াড়। শর্ট বলে পুল শট তার স্বাভাবিক শট নয়।

শুধু শেবাগ নয়, ভারতের আরেক সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেলও সাকিব আল হাসানের সমালোচনা করেছেন। তিনি বলেন, সাকিবকে ঘিরে অনেক প্রত্যাশা থাকে। এটাই স্বাভাবিক। কেননা সে প্রথম বিশ্বকাপ থেকে খেলছে। তার অভিজ্ঞতার কারণে দল যখন বিপদে পড়বে তরুণ খেলোয়াড়রা তখন তার দিকে তাকিয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়