শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০২:৫৭ রাত
আপডেট : ২০ মে, ২০২৪, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে ম্যান সিটির ইতিহাস

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার ১৩৬ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার নতুন কীর্তি লিখল ম্যানচেস্টার সিটি। ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের উচ্ছ্বাসও ছিল বাধ ভাঙা। আর তাই তো শেষ বাঁশি বাজার আগেই তারা নেমে পড়েছিলেন মাঠে। কারণ এ জয় যে তাদের কাছে বিশেষ কিছু।

ম্যানচেস্টার সিটির অধিনায়ক কাইল ওয়াকারের কাছেও এমনই বিশেষ এই কিছু টানা চারবার শিরোপা জয়টা। 

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, 'আমি দলের অধিনায়ক, আর্মব্যান্ড পরিধান করি, কিন্তু আমি নিজেকে অন্য ১০ জনের ঊর্ধ্বে রাখি না। কারণ আমরা একটা দল। এবার আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছি, কিন্তু তারপর লিগ শিরোপা জেতা এবং টানা চার মৌসুম জেতা, এটা অবশ্যই বিশেষ কিছু।

ওয়াকার আরও বলেন, 'টটেনহ্যামের পর শিরোপাটা ছিল স্পর্শের দূরত্বে। আমাদের আজ দর্শক ছিল। মোমেন্টামও ছিল আমাদের পক্ষে। এটা নিয়ে সারা বছরই কথা হয়েছে এবং আমরা যে ইতিহাস তৈরি করতে পারি তা নিয়ে কথা হয়েছে। এটি জয় করতে যে সবাই মরিয়া ছিল, আজকের খেলাতেই তার প্রমাণ মিলেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়