শিরোনাম
◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক

প্রকাশিত : ১৪ মে, ২০২৪, ০১:৫২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: [২] এবারের টি-টোয়েন্ট বিশ্বকাপের আসর বসছে যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে। ১ জুন ডালাসে (বাংলাদেশে ২ জুন) যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে নবম বিশ্বকাপের। ২ জুন ওয়েস্ট ইন্ডিজে হবে দ্বিতীয় ম্যাচ। ওই দিন স্বাগতিকদের মোকাবিলা করবে পাপুয়া নিউগিনি। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলংকার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ডালাস ৭ জুন (বাংলাদেশে ৮ জুন সকাল ৬টায়) দুই দল মুখোমুখি হবে।

[৩] বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আগের সিদ্ধান্তনুসারে নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ দলের অধিনায়ক থাকলেও ব্যতিক্রম হলো সহ অধিনায়কের ক্ষেত্রে। ইনজুরি আক্রান্ত তাসিকন আহমেদ যার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাকেই করা হয়েছে বাংলাদেশ দলের সহ অধিনায়ক।  

[৪] মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি তাসকিনকে অধিনায়ক নাজমুল হোসেনের ডেপুটি রেখে দল ঘোষণা করেছে।

[৫] তাসকিনকে সহ-অধিনায়ক করার একটা ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ। তিনি বলেছেন, তাসকিন আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।

[৬] তাসকিন চোটের কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে থাকছেন না। তবে বিশ্বকাপে তাকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা নির্বাচকদের। তারা বলছেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে তাসকিন সুস্থ হয়ে উঠবেন। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।

[৭] তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পাওয়া হাসান মাহমুদের কপাল খুলে যাবে। যুক্তরাষ্ট্র সিরিজে তাকে খেলিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি তাসকিনের চিকিৎসা চলবে। বুধবার দিবাগত রাত ১টায় বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে উড়াল দিবে।

[৮] বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ (সহ অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ - আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।
সম্পাদনা: এল আর বাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়