শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ নিয়ে মাতামাতি না করার অনুরোধ শান্তর

স্পোর্টস ডেস্ক: চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলো তাদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ নিয়ে হতাশার গল্প শোনালেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) গুলশানে একটি অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ নিয়ে মাতামাতি না করার জন্য দর্শকদের কাছে অনুরোধ করলেন।

সমর্থকদের প্রতি অনুরোধ করে জাতীয় দলের অধিনায়ক বলেন, প্রতি বছর দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা থাকে এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এই প্রত্যাশা সবার মনের মধ্যে থাক। আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে যেতে চায়।

তিনি আরো বলেন, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা দিতে পারি। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি তখন অনেক আশা নিয়েই খেলি। এবার বেশ প্রত্যাশা করছি। আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।

মুস্তাফিজকে নিয়ে শান্ত বলেন, যখন মোস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে। ও তো বাইরে একটা লিগ খেলছে। অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে। তার কমিটমেন্ট ওখানে সে শো করে দেখায়। ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে, প্রত্যেকটা বল যখন ও করে, তখন চিন্তা করে যে দেশের বা দলের কীভাবে উপকার হয়।- চ্যানেল২৪

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়