শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:১৫ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ফিদে মাস্টার নীড়ের কাছে হারলো ভারতীয় গ্র্যান্ডমাস্টার

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে যে খেলাই হোক না বাড়তি উত্তেজনা বিরাজ করে বাংলাদেশের দর্শকদের মাঝে। এবার থাইল্যান্ডে অনুষ্ঠিত ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন ২০২৪-এ ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে হারিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড়।

সোমবার তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার নীড় সাদা গুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুর বিপক্ষে জয়ী হন। ৩ খেলায় ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ১২ জনের সাথে মিলিতভাবে শীর্ষে রয়েছেন মনন রেজা নীড়।

এছাড়া তিন খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান পেয়েছেন দুই পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক অর্জন করেছেন দেড় পয়েন্ট। কোনো পয়েন্ট পাননি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান। তৃতীয় রাউন্ডের খেলায় ভারতের বসন্ত কুমার রাজেসকে পরাজিত করেন ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান।

রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সাথে ড্র করেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহর কাছে ফিদে মাস্টার নাইম হক ও ভারতের তানিশ রাগাভানের কাছে হেরে যান তাসরিক সায়হান শান।

দাবাড়ু মনন রেজা নীড় বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জে। জিতেছেন শেখ কামাল যুব গেমসে দাবা ডিসিপ্লিনের স্বর্ণ। বয়সভিত্তিক পর্যায়ে শিরোপা জেতার পাশাপাশি জাতীয় দাবায় শীর্ষ কয়েকজনের মধ্যে থাকেন স্কুল পড়ুয়া এ শিক্ষার্থী। -আরটিভি

স্বীকৃতি পেয়েছিলেন দেশের বাইরে আন্তর্জাতিক এক টুর্নামেন্টে সেরা বিদেশি দাবাড়ুর। অল্প বয়সেই দাবার ক্যান্ডিডেট মাস্টার টাইটেল থেকে হয়েছেন ফিদে মাস্টার। এরপরের দুই ধাপ আন্তর্জাতিক মাস্টার ও গ্র্যান্ডমাস্টার। সম্ভাবনাময়ী এই দাবাড়ুর পেছনে বিশেষভাবে নজর রাখছে দাবা ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

  • সর্বশেষ