শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলে হারালো মোহামেডান

স্পোর্টস ডেস্ক: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। বুধবার (৩ এপ্রিল) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৭-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে সাদা-কালোরা।

অভিজ্ঞ ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমনের হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় তুলে নেয় মোহামেডান। এছাড়া গোল করেছেন শফিউল আলম শিশির, মো. শিমুল ইসলাম, আমিরুল ইসলাম এবং মালয়েশিয়ান ফিতরি বিন সারি। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের হয়ে গোল দুটি করেন সজিব ইসলাম ও ভারতের চিরঞ্জিত সিং।

এই জয়ে ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে বাংলাদেশ এসসির ৮ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে অবস্থান করছে।

ম্যাচের ৯ মিনিটে ফিতরি বিন সারির ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৬তম ব্যবধান দ্বিগুন করেন ইমন। পরের মিনিটে আমিরুলের গোলে ব্যবধান ৩-০ করে সাদা-কালোরা। -জাগোনিউজ

এরপর ২৩ মিনিটে শিমুল, ২৫ মিনিটে শিশির এবং ২৯ মিনিটে ইমন গোল করলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। শেষ  গোলটি করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মোহামেডানের ফরোয়ার্ড ইমন। ৫৫ মিনিটে বাংলাদেশ এসসির চিরঞ্জিত ম্যাচের শেষ গোলটি করেন।

এসবি২

  • সর্বশেষ