শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে কারামুক্ত আলতাফ হোসেন চৌধুরী

রিয়াদ হাসান: [২] বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ৩ মাস ২৩ দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন। রোববার রাত ৮ টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার।

[৩] এ সময় কেন্দ্রীয় ও পটুয়াখালী থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন।

[৪] গত ৫ নভেম্বর গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ৮২ বছর বয়সী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আলতাফ হোসেন চৌধুরীকে বিএসএমএমইউ'তে চিকিৎসার ব্যবস্থা করে কারাকর্তৃপক্ষ। 

[৫] গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় রমনা থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৬] সর্বশেষ গত বৃহস্পতিবার  প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আলতাফ হোসেন চৌধুরীকে জামিন আদেশ দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরএইচ/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়