শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা মুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

রিয়াদ হাসান: করোনা মুক্ত হয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় গেছেন। এখনো শারীরিক দুর্বলতা রয়েছে তার। তবে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

উল্লেখ্য, তৃতীয়বারের মতো এবার করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপির এই শীর্ষ নেতা। রাজধানীতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মির্জা ফখরুল করোনা টিকার চারটি ডোজ সম্পন্ন করেছেন।

এর আগে গত বছরের ২৫ জুন সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। সেসময় তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে ছিলেন। তারও আগে ওই বছরের ১১ জানুয়ারি প্রথম বার করোনা আক্রান্ত হন বিএনপি মহাসচিব। সম্পাদনা: জেরিন আহমেদ

আরএইচ/জেএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়