শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

আবু সাঈদ চাঁদ

মঈন উদ্দিন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর রাজপাড়া থানার ভেড়িপাড়া এলাকা থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাদকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আবু সাইদকে চাঁদকে গ্রেপ্তারের পরে গণমাধ্যমের সামনে বেলা ১২টার দিকে হাজির করা হয়। রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন মহানগর পুলিশ কমিশনার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। এসময় মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে জানান, বেলা ১১টার দিকে মহানগরীর ভেড়িপাড়া এলাকা থেকে আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রাইভেটকারযোগে পালানোর চেষ্টা করছিলেন। এসময় টহল পুলিশ দল তাকে গ্রেপ্তার করে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, ‘অসংখ্য জনসাধারণের সামনে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এটি পরবর্তিতে গণমাধ্যমে প্রচার হওয়ার পরে দেশজুড়ে আলোচিত হয়। তার বিরুদ্ধে রাজশাহীতে ৬টিসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে চাঁদ আত্মগোপনে ছিলেন। তবে আমাদের কাছে তথ্য ছিল, তিনি রাজশাহী নগরীতেই আছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তােরে রাজশাহী মহানগর ও জেলা পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছিলো। এরই মধ্যে আজ সকালে চাঁদকে গ্রেপ্তার করা হয়। তাকে পুঠিয়া থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে চাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, চাঁদ গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুটিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় রাজশাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এর রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়