শিরোনাম
◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক বিভিন্ন পরীক্ষার পর ওসমান হাদির শারীরিক অবস্থায় কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।

ওসমান হাদির ভাইয়ের বরাত দিয়ে সংগঠনটি জানায়, তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে সে ধরনের অস্ত্রোপচার করার মতো শারীরিক অবস্থা এখনো তৈরি হয়নি।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি একটি রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিতে মাথায় গুরুতর আহত হন তিনি।

ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শ্যুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেলচালক)। তবে এখনো মূল সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়