শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৮:৪৭ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতা ধরে রাখতে গুম-খুন করছে সরকার: আমিনুল হক

আমিনুল হক

 

রিয়াদ হাসান: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, সরকার নিজেদের ক্ষমতার টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন করছে। মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির লাখো নেতাকর্মীকে ঘরছাড়া করেছে। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে। এই দিনের পরিবর্তন হবেই। সেদিন এসব নির্যাতনের হিসাব নেওয়া হবে। গুম-খুনের বিচার এদেশের মাটিতেই হবে। জনতার আদালতে সেই বিচার করা হবে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর পল্লবী-রূপনগর এলাকায় গুম ও নিহতদের পরিবারকে রোজা ও ঈদসামগ্রী উপহার দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ঢাকা মেইল

আমিনুল বলেন, নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না। এই অবৈধ স্বৈরাচার সরকারও পারবে না।

বিএনপির এই নেতা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। এই চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।

রোজা ও ঈদ উপলক্ষে পল্লবী-রূপনগর এলাকায় বিগত দিনে গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম এবং গত ৭ ডিসেম্বর নয়াপল্টন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপহার সামগ্রী দেওয়া হয়।
এ সময় রূপনগর পল্লবী এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়