শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৯:০৫ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসৎ ব্যবসায়ীদের শাস্তির দাবিতে   দেশব্যাপী জাসদের বিক্ষোভ সোমবার 

এম এম লিংকন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর সঙ্গে যুক্ত অসৎ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২০ মার্চ) সব জেলা-উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার (১৮ মার্চ) জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিক অস্বাভাবিক বাড়ানোর সঙ্গে যুক্ত অসৎ ব্যবসায়ী, মজুদদার, মুনাফাখোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাসদ সোমবার দেশব্যাপী সব জেলা-উপজেলায় মিছিল বিক্ষোভ ও সমাবেশ পালন করবে।

জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জিপিওর বিপরীতে জাসদ কার্যালয় চত্বরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার এই কর্মসূচি সফল করতে দলের সব জেলা ও উপজেলা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।

এমএল/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়