শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভী-এ্যানিসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আটক

নয়াপল্টন থেকে এ্যানী-জুয়েলকে তুলে নিলো ডিবি

জেরিন আহমেদ: নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকেও আটক করে পুলিশ। সমকাল অনলাইন, জাগো নিউজ, সময় টিভি

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। এদিকে বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযানের সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, উত্তর এর আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন সহ অসংখ্যা নেতাকর্মী নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ।

দলটির এক সূত্র জানিয়েছে, নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে। কাকরাইল নাইটেঙ্গেল মোড় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে তাদের ডিবি পুলিশের গাড়িতে তোলা হয়। পরে গাড়িটি পুরানা পল্টনের দিকে চলে যায়। বার্তা ২৪

এ সময় সাংবাদিকরা ডিবির কর্মকর্তাদের কাছে তাদের আটক করা হয়েছে কি না, জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে নয়াপল্টনে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।  এ সময় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে বিএনপি কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নেতাকর্মীদের আটক করা হয়।

জেএ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়