শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৮:০৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন দলের আত্মপ্রকাশ

সংবাদ সম্মেলন

অপূর্ব চৌধুরী: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন দল ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক সমাজ’ আত্মপ্রকাশ করেছে। রোববার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই দলের বিষয়টি জানানো হয়।

স্বাধীনতা শিক্ষক সমাজের এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদক একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীন রয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক সেলিম, সহ-সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রউফ।

সদস্য হিসেবে রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লাইসা আহমদ নিসা, লোক প্রশাসন বিভাগ অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামছুল কবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. নীলোৎপল সরকার, ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক খ্রীস্টিন রিচার্ডসন, আইএমএল বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিচালক খন্দকার মোন্তাসির হাসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. কিশোর রায়, সংগীত বিভাগের প্রভাষক জেরিনা আহমেদ।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়