শিরোনাম
◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ১১:১৬ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে বিএনপির

বিএনপি

সঞ্চয় বিশ্বাস: আজ রোববার জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, আজ দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সূত্র জানায়, সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতির গ্রেপ্তার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন সামনে পুলিশ চেকপোস্ট বসানো নিয়ে কথা বলবেন তিনি। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন।

উল্লেখ্য: ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির জনসমাবেশ করার কথা রয়েছে। তবে সমাবেশের স্থান নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সরকার সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করেছে। আর বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে অনড়।

  • সর্বশেষ